রাজু ইসলাম আলী
ইসলামপুর প্রতিনিধি
জামালপুর: ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৯ টায় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাত ৯টায় মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে অতর্কিত হামলা ও ভাংচুর করা হয়। এ সময় বঙ্গবন্ধুর ভাষণ বাজানোবস্থায় মাইক ও চেয়ার টেবিল তচনছ করেছে।
ইসলামপুর থানার ওসি তদন্ত আনসার উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং হামলার নেতৃত্ব দানকারী রেজাউল করিম ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে হামলাকারীরা।
বঙ্গবন্ধুর অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের হামলার ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।
ইসলামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন প্রস্তুতি অনুষ্ঠানে হামলা
আপডেট :March 17, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
