Skip to content

দুদকের মামলায় খালাস পেলেন সাবেক মন্ত্রী বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট প্রতিনিধি:

রংপুরে দুদকের দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুকে খালাস দিয়েছেন আদালতের বিচারক হায়দার আলী।

২০১০ সালে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা করে রংপুর দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ ১৫ বছর পরে মঙ্গলবার (১৩ মে) দুপুরে ওই মামলায় রায় প্রদান করে তাকে খালাস দেয়া হয়। খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী হারুন উর রশিদ।

রায়ে বলা হয় সাবেক মন্ত্রী ও সাবেক এমপি বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু আদালতে হাজির হলে রাষ্ট্রপক্ষ উক্ত মামলায় অভিযোগ প্রমাণ করতে সক্ষম না হওয়ার দুর্নীতি মামলা খালাস প্রদান করেন রংপুরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোঃ হায়দার আলী। রায় ঘোষণার পরে আদালত প্রাঙ্গণে তার পক্ষের আইনজীবীরা এবং বিএনপি নেতাকর্মী তাকে অভিন্দন ও শুভেচ্ছা জানান।

বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করা হয়েছে। আমি কখনও অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিলাম না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫