ছাইদুর রহমান নাঈম, ( কিশোরগঞ্জ) থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এসময় বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রবিবার ( ১৮ মে) রাতে পৌর এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির ব্যানারে উক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে৷আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপিতে মৌসুমী নেতা ও সদস্যদের ঠাঁই হবেনা৷ বিএনপির খারাপ সময়ে যারা নিজেদের গাঁ বাচিয়ে আড়াল করে চলেছে এমন হাইব্রিড সুবিধাবাদীদের স্থান হবেনা৷ ত্যাগীরা থাকবে সামনের সারিতে৷ দলের খারাপ সময়ে যে-সব নেতাকর্মী মাঠে ছিলো এবং হামলা-মামলার শিকার হয়েছে তারাই নেতৃত্ব দিবে বলেও বক্তারা বলেন৷ বক্তারা আরো বলেন, দিনে এক রাতে আরেক এমন সুবিধাবাদীরাও বিএনপির আপদ৷ কটিয়াদী বিএনপিকে ঢেলে সাজানো হবে বলেও নেতৃবৃন্দ জানান৷ উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও যুবদল নেতা আব্দুল আজিজ প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। প্রধান বক্তা ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী। কর্মসূচি উদ্বোধন করেন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু, শফিকুল ইসলাম বাদল , আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাহজাহান৷ বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারন সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
