Skip to content

কাপাসিয়ার কামারগাঁও বাজারে জারি ও পালাগানের প্রতিযোগিতা

তাওহীদ হোসেন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারগাঁও বাজারে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা জারি ও পালাগানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে আটটি দল অংশগ্রহণ করেছে। নবী—রাসুলদের জীবনী ও ধর্মীয় বিষয়বস্তু নিয়ে এসব গান পরিবেশন করা হচ্ছে।

ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও কামারগাঁও বাজারের ইজারাদার মো. হিরণ শেখের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন শিশির। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুর উদ্দিন প্রধান, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হাসান নাহিদ, কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান সাব্বীর এবং ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামিম হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি ও পালাগানের চর্চা ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এই লোকসংস্কৃতিকে পরিচিত করে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫