খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারত সীমান্তসংলগ্ন লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ২২৭৮—এর কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধ, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ও সৌহাদ্যর্পূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
