Skip to content

গাজীপুরে আগুনে ভস্মীভূত ঝুটের ৮টি গুদাম

কালিয়াকৈর ব্যুরো ॥ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে ঝুটের ৮টি গুদাম পুড়ে গেছে। সোমবার ভোরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঝুটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, ভোর পৌনে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত আলতাফ হোসেনের ঝুট গুদামে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশাপাশি অবস্থিত আরো ৭টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর এবং সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালানোর পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়েন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫