Skip to content

শাহিদের সঙ্গে লিপ-লকে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক ॥ ইমরান হাসমিরের ছবিতে ‘লাভ মেকিং’ থাকবে না এমনটা ভাবতেই পারেনা সিনে দুনিয়া থেকে সিনে প্রেমীরা৷ এবার একের পর এক ছবিতে ‘লিপ লক’-এ ফেমাস হচ্ছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর৷ বিশাল ভরদ্বাজ পরিচালিত আগামী ছবি ‘হায়দার’-এর একটি গানে শাহিদের সঙ্গে লিপ লকে দেখা গেল শ্রদ্ধাকে৷

কাশ্মিরী ব্যাকড্রপে ‘খুল কভি তো’ গানে রোমান্স করছেন শাহিদ-শ্রদ্ধা৷ গানের শুরুতেই রয়েছে লিপ লকের সেই দৃশ্য৷ সুরসম্রাট গুলজারের লেখা এই গানে কাশ্মিরের তুষারপাতে লিপ লক সিন ছবির একটি ম্যাজিক মোমেন্টও বটে৷
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকী টু’-তে মদ্যপ আদিত্য রয় কাপুরের সঙ্গে লিপ লক মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের৷ শ্রদ্ধার দ্বিতীয় ছবি ‘এক ভিলেন’-এ সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে লাভ মেকিংও ছিল বেশ রোমান্টিক৷ আর ‘হায়দার’-র লিপ লক ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে৷
খবরের সুত্র অনুযায়ী ‘হায়দার’ ছবিতে সম্পূর্ণ লাভ মেকিং-র দৃশ্যেও নাকি দেখা যেতে পারে বি-টাউনের এই ডেবিউ জুটিকে৷ আরও জানা যাচ্ছে শ্রদ্ধা নাকি প্রথমে খুবই অস্বস্তিবোধ করছিল ঘনিষ্ট অবস্থায় লিপ লকের শ্যুট করতে৷ পরে পরিচালকের হস্তক্ষেপে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রোমান্টিক লাভ মেকিং সিন৷

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫