Skip to content

৬ অক্টোবর ঈদুল আজহা

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার দেশের কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ৬ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে।
এ দিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
১৪৩৫ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পারচালক মো: শাহ আলম, স্পারসোর পিএসও মো: শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বলা হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে ২৬ সেপ্টেম্বর শুক্রবার যিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ অক্টোবর সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫