Skip to content

রাজনীতিতে ফিরছেন সারকোজি

বাংলাভূমি২৪ ডেস্ক॥ সাবেক ফরাসি নিকোলাস সারকোজি নতুন করে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। এ লক্ষ্যে তিনি দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর লিলের লাংবাসাখে এক সমাবেশের আয়োজন করে সেখান বক্তব্য দিয়েছেন। সারকোজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত প্যারিসের একটি আদালত স্থগিত করে দেওয়ার একদিন পরই এ সমাবেশের আয়োজন করা হয়। খবর বিবিসির
সমাবেশে সারকোজি বলেন, ‘ প্রিয় বন্ধুরা, এটা একটা দীর্ঘ পথ যে আমরা ফ্রান্সের সেবায় যাত্রা করতে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আমরা দেশের জন্য কি করেছি তা আমি ভেবেছি এবং ফরাসি জনগণদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।’
ডানপন্থি দল ইউএমপি’র নেতৃত্ব চান বলে গত সপ্তাহে সারকোজি ঘোষণা করেছিলেন। ২০১৭ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার এ ঘোষণাকে অনেকেই প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫