স্পোর্টস ডেস্ক ॥
ঝঅ ভিলিয়ার্সের কাছে রনচির হার ঝঅঢাকা: তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা।
বে ওভালের মন্থর উইকেটে কিউইদের ব্যাটিংয়ে যখন দৈন্যদশা তখন ত্রাণকর্তা হিসেবে আবিভূত হন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রনচি। দলের অন্যদের মধ্যে সর্বোচ্চ ২৯ রান করেন টম লাথাম। রনচির ৮৩ বলে ৯৯ রান প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ের রসদ জোগায়।
রনচির জবাবটা ভালো ভাবেই দিলেন প্রোটিয়া ক্যাপ্টেন এবিডি ভিলিয়ার্স। ৯৭ রানের চতুর্থ ইউকেট পতনের পর বিপর্যয় সামলে নিয়ে ডুমিনিকে নিয়ে ১৩৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ভিলিয়ার্স।
টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ২১ রানে প্রথম আঘাত হানেন ফিল্যান্ডার। শুরুতেই আঘাত হানেন ভ্যারন ফিল্যান্ডার। ব্যক্তিগত ৫ রানে উইকেটের পেছনে ককে হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিমি নিশাম। এরপর দলীয় ৩৫ রানে ফিল্যান্ডারের আরেক শিকার মার্টিন গাপটিল। এরপর দলীয় ৬৮ রানে মরকেলের জোড়া আঘাত। একই রানে তাহির ফেরান ব্রাউলিকে। শেষের দিকে লুক রনচির নৈপুন্যে কিউইদের রান ২৩০-এ পৌঁছায়।
জবাবে প্রোটিয়াদের শুরুটাও ভালো হয়নি ১১ রারে কক ও ৩০ রানে ডু প্লেসিকে হারায় তারা। ৭৩ রানে রুশো ও ৯৭ রানে আমলা ফিরলেও এরপর আর কাউকে হারানোর আগেই জয়ের বন্দরে পৌঁছে যান। দলের পক্ষে ভিলিয়ার্স ৮৯ রান ও ডুমিনি ৫৮ রান করেন অপরাজিত থেকে। ফলে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৪ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে।
ভিলিয়ার্সের কাছে রনচির হার
আপডেট :October 21, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
