Skip to content

নয়াপল্টনে ছাত্রদলের ৭ নেতাকর্মী আটক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ছাত্রদল {ভড়পঁংথশবুড়িৎফ} নয়াপল্টনে ছাত্রদলের ৭ নেতাকর্মী আটক ১৪০৬০৪২৯৩৬ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সামনে থেকে ছাত্রদলের সাতজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার সারা দেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।
কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেও তারা সরেনি। পরে ধাওয়া দিয়ে কার্যালয়ের সামনে থেকে সাতজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
কর্মসূচি অনুযায়ী আজ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় এবং বুধবার থানা, পৌর ও কলেজগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গত রোববার রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মশিউর মালেক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫