Skip to content

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফেরণে দগ্ধ ৯

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি মিলের গ্যাসলাইন বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। নিউ ঢাকা নোয়াব আলী স্পিনিং মিল নামের একটি কারখানায় বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- রকুনুজ্জামান (৩৭) হাফিজুল ইসলাম (২৮), নাছিমা আক্তার (১৬), হাওয়া আক্তার (১৮), ওবায়দুল (২০), ইসমাইল হোসেন (৪২), আছমা আক্তার (৩০), আফরোজা (৩০), ময়না বেগম (৩০)।
ওই মিলের গাড়িচালক আলমগীর হোসেন জানান, কারখানার ২৫০ জন শ্রমিক রাতে ডিউটি করছিলেন। রাত আড়াইটার দিকে একটি গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। তখন মিলের শ্রমিকরা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫