Skip to content

প্রযোজনায় ‘না’

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: শাহরুখ, সালমান, আমির-তিন খান ছাড়াও বলিউডের অনেক অভিনেতাই নিয়মিত হচ্ছেন চলচ্চিত্র প্রযোজনায়। এমনকি এই সময়ের অভিনেত্রীদের মধ্যে আনুশকা শর্মাও এ বছর নাম লিখিয়েছেন প্রযোজনায়। তবে দীপিকা পাড়ুকোন জানালেন, আপাতত অভিনেত্রীর বাইরে অন্য কোনো ভূমিকায় তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ‘প্রযোজনা অনেক ঝামেলার কাজ। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দিকে খেয়াল রাখতে হয়। তা ছাড়া খরচ সামলানোর ব্যাপারও আছে। টাকা-পয়সা সামলানোটা আমার কাছে বেশ ঝক্কির। এ ছাড়া ব্যবসা সম্পর্কে কিছুই জানি না আমি,’ বলেন দীপিকা।

প্রযোজনায় না হলেও ছবির প্রোডাকশনে জড়িত হতে অবশ্য আপত্তি নেই ‘পিকু’ অভিনেত্রীর, ‘প্রোডাকশনের কাজটা আমি ভালোবাসি। একটা দলের সঙ্গে মিলে ছবি তৈরির কাজটা মনে হয় বেশ গুছিয়ে করতে পারব।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫