Skip to content

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা হামলা ॥ ১৭ জেএমবির ১০ বছর করে কারাদণ্ড

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় জামায়াতুল মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) ১৭ সদস্যের ১০ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মো. রোকনুজ্জামান ওরফে রোকন, মো. মামুনুর রশিদ ওরফে মামুন, আরিফুর রহমান আরিফ ওরফে হাসিব ওরফে আকাশ, মো. নিজাম উদ্দিন ওরফে রেজা ওরফে রবি ওরফে কচি ওরফে রনি, আসাদ ওরফে জাহাঙ্গীর, দুরুল হুদা ওরফে হাসান, মো. মাহবুবুল আলম ওরফে মাহবুব, জহিরুল ইসলাম ওরফে জহির, আদম, কাওছার, রাসেল, আবদুল কাফি, এমএ সিদ্দিক বাবলু, ওরম ফারুক, রানা ওরফে আব্দুস সত্তার, মাসুম ওরফে আব্দুর রউফ এবং রায়হান ওরফে ওবায়েদ।

দণ্ডিতদের মধ্যে প্রথম ১০ জন কারাগারে এবং অপর সাতজন পলাতক রয়েছেন।
১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার ওই মামলায় রায়ে আসামিদের ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা দণ্ডও করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো এক বছর কারাদণ্ডের রায়ও দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার অপর ৩ আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

২০০৫ সালে ১৭ আগস্ট জামায়াতুল মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলার অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনার মামলায় ২০১২ সালের ২ ফেব্রুয়ারি গাজীপুরের আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১২ সালের মামলাটি ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫