Skip to content

পরিস্থিতি সামাল দিতে ক্রসফায়ারে দিচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার ॥ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।
ড. রিপন বলেন, ছাত্রলীগ বলছে ক্রসফায়ারের নামে আমাদের নেতাকর্মীতের হত্যা করা হচ্ছে। এটা মানা যায় না। অপরদিকে ওবায়দুল কাদের বললেন, এ্যাকশন শুরু। মন্ত্রীর এ কথা থেকেই বুঝা যায়, ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে সরকার। ওবায়দুল কাদেরের এ বক্তব্যের মধ্য দিয়ে সরকার স্বীকার করেছে, ক্রসফায়ার তারাই করাচ্ছে।
এক যাত্রার দুই নীতি মেনে নেয়া যায় না মন্তব্য করে রিপন বলেন, বিএনপির নেতাদের ক্রসফায়ারে হত্যা করলে ছাত্রলীগ ও সরকারের কিছুই যায় আসে না। আর সরকারি দলের কেউ ক্রসফায়ারে হত্যার শিকার হলে সরকারের যায় আসে। কিন্তু এক যাত্রার দুই নীতি মেনে নেয়া যায় না।
ক্রসফায়ার সব সমস্যার সমাধান নয় উল্ল্যেখ করে সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সামলান। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫