স্টাফ রিপোর্টার ॥
বিশেষ মহলের উস্কানিতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাজন সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। কিন্তু এই বিশেষ মহলের ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে এবং গণতন্ত্র রক্ষা করতে হবে।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিপন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা দু:খজনক। যেহেতু বিষয়টি বিচারাধীন। তাই তার এই বক্তব্য বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত, এতে কোন সন্দেহ নেই।
এ প্রসঙ্গে বিএনপির এ মুখপাত্র বলেন, এ ধরনের পর্যবেক্ষণ দুঃখজনক ও উদ্বেগজনক।
তিনি আরো বলেন, ২১ আগস্টের ঘটনা নেক্কারজনক, বেদনাজনক ও বর্বোরচিত ঘটনা। বিএনপি ক্ষমতায় থাকাকালিন এই মামলার বিচার শুরু হয়েছে। তদন্ত চলমান ছিল। এখনও আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
আওয়ামী লীগের নেতকর্মীদের উদ্দেশ করে রিপন বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিয়ে আমরা একে অপরের ওপর পাল্টা অভিযোগ করার ফলে এই ঘটনার সঙ্গে যারা রয়েছে তারা পার পেয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুব বিয়ষক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
বিএনপি ও আ’লীগের মধ্যে প্রধানমন্ত্রী বিভাজন সৃষ্টি করছেন
আপডেট :August 23, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
