Skip to content

গাজীপুরে স্ত্রীকে বিলের পানিতে ফেলে হত্যা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে স্ত্রীকে মারধর করে বিলের পানিতে ফেলে হত্যা করেছে স্বামী ও তার সহযোগীরা। বুধবার সকালে পুলিশ গাজীপুর সিটিকর্পোরেশনের তিতারকুল এলাকার বিল থেকে মরদেহটিট উদ্বার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ ।
নিহত গৃহবধুর নাম বিউটি আক্তার (২৮) তিনি মানিকগঞ্জের ঘিওর থানার উত্তরতরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের মেয়ে এবং গাজীপুর সিটি কপোরেশনের জোলারপাড় গ্রামের আইনদ্দিনের ছেলে সেলিম মিয়ার স্ত্রী।
আটকৃতরা হলো নিহতের স্বামী সেলিম মিয়া (২৮), গাজীপুর সিটি কপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার আবুল খায়েরের ছেলে মামুন সিদ্দিকী (২৮), লক্ষীপুরা এলাকার কামাল উদ্দিনের ছেলে রুবেল (২৮), পূর্ব ভুরুলিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ শাকিল (১৪) ও নারায়নগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকার সোহরাব হোসেনের ছেলে লিটন মিয়া (৩০)।
পুলিশ এলাকাবাসী ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্বামী সেলিম মিয়া ও শাকিল স্থানীয় জয়দেবপুর বাজারের উৎসব বস্ত্রালয়ের কর্মচারী। মঙ্গলবার শাকিল তিতারকুল বাজার ঘাট থেকে একটি ইঞ্চিন চালিত নৌকা ভাড়া করে। পরে ওই দিন বিকালে সেলিম মিয়া, তার স্ত্রী ও অন্য সহযোগীদের নিয়ে ইঞ্চিন চালিত নৌকা নিয়ে ঘুরে বেড়াতে যায়। ফেরার পথে রাত ১১টার দিকে তিতারকুল বাজার ঘাটের অদূরে স্ত্রীকে মারধর করে বিলের পানিতে ফেলে দেয় তারা। এ সময় মাঝি শাহ আলম টের পেয়ে মোবাইল ফোনে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে লোকজন এগিয়ে এসে ওই পাঁচজনকে আটক করে জয়দেবপুর থানা পুলিশকে সোপর্দ করে।
এ দিকে মঙ্গলবার রাত থেকেই ওই বিলে নিহতের মৃতদেহ খোঁজা শুরু হয়। এক পর্যায়ে বুধবার সকালে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্বার কাজে যোগ দেয়। সকাল সাড়ে নয়টার দিকে মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।
জয়দেবপুর থানার এস আই আহাদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তার ধারণা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫