স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর খিলগাঁওয়ে চারবছরের শিশু এবং ডেমরা এলাকায় তিনবছরের অপর এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শিশু দুটির বাবা-মা।
মঙ্গলবার রাত ২টার দিকে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম খিলগাঁওয়ের সিপাহীবাগে ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।
এদিকে, রাজধানীর ডেমরার বামই পূর্বপাড়া এলাকায় সাড়ে তিনবছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিমকে ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন ডেমরা থানার এসআই কালাম।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
পার্শ্ববর্তী ভাড়াটিয়া রনি (২৫) নামের এক যুবক সাড়ে তিনবছরের ওই শিশুটিকে তার (রনির) রুমে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন শিশুটির বাবা-মা। দুটি ঘটনারই মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীতে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ
আপডেট :September 2, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
