Skip to content

ঈশানার বিরুদ্ধে কোটি টাকার মামলা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করেছেন প্রযোজক প্রেম। শুটিংয়ের শিডিউল ফাঁসানো ও প্রযোজকের অনুপস্থিতিতে শুটিং সেটে তাকে নিয়ে বাজে মন্তব্য করায় এ মামলা করেছেন বলে জানিয়েছেন প্রযোজক প্রেম।

গত ৭ জানুয়ারি, ঈশানা উত্তরায় নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিং করছিলেন। এক পর্যায়ে মেকআপ রুমে ঈশানা তার সহশিল্পীসহ কয়েকজনের সামনে এ নাটকের প্রযোজক প্রেমকে নিয়ে অকথ্য ভাষায় বিভিন্ন কথা বার্তা বলেন। যা ওখানে উপস্থিত একজন তার মুঠোফোনে রেকর্ড করেন। রেকর্ডকৃত আলাপচারিতা প্রযোজক প্রেম শোনার পর সকল তথ্য প্রমাণাদি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়। এরপর পুলিশের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা যাচাই করার জন্য শুটিং স্পটে আসেন।

ঈশানার বিরুদ্ধে কোটি টাকার মামলাপুলিশ এবং সাক্ষীদের সামনে ঈশানা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে প্রযোজক রেকর্ডকৃত কথা ঈশানাকে শোনালে তিনি স্বীকার করতে বাধ্য হন। তখন সেটে গুণী অভিনেত্রী ডলি জহুর, অভিনেত্রী প্রিয়া আমানসহ শুটিং সংশ্লিষ্ট কলাকুশলীরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে প্রযোজক প্রেম বলেন, ‘পুলিশসহ সবার সামনে বিষয়টি যখন সত্য বলে প্রমাণিত হয়েছে। তখন পুলিশ ঈশানাকে থানায় নিয়ে যেতে চেয়েছেন। সিনিয়র অভিনয়শিল্পী ডলি জহুরের অনুরোধে আমি পুলিশকে থানায় না নেয়ার অনুরোধ করলে পুলিশ তাকে রেখে যান।’

ঈশানার বিরুদ্ধে কোটি টাকার মামলাএদিকে শুটিং শেষে ঈশানা বাসায় গিয়ে তার নিজস্ব ফেসবুক ওয়ালে এ বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে প্রযোজকে ছোট করা হয়। এরপর প্রেম সিএমএম আদালতে কোটি টাকার মানহানি মামলা করেন।

এ প্রসঙ্গে প্রেম বলেন, ‘ঈশানা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তারপর কমেন্টসে আমার নাম উল্লেখ করে। এরপরে বিভিন্ন রকম বাজে মন্তব্য ঈশানার ফ্যান ফলোয়ার করে। যা আমার সন্মান নষ্ট করেছে। এ জন্য আদালতে মানহানি মামলা করেছি। আগামী ২২ মার্চ, ঈশানাকে স্বশরীরে কোর্টে হাজির হতে হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫