Skip to content

অজয়-কাজলের সংসারে অশান্তি

বিনোদন ডেস্ক ॥
প্রায় ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন তাদের। দুই সন্তানও রয়েছে। ছোট ছোট সমস্যা যে আসেনি তেমন নয়। তবে  মোটের ওপর ভাল আছেন কাজল ও অজয় দেবগান। অন্তত বলি মহলের তেমনই ধারণা। বলিউডের প্রথম সারির দম্পতিদের তালিকাতেও তাদের নাম ভাবা হয়। কিন্তু ইদানিং কাজল-অজয়ের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে চরম অশান্তি হচ্ছে। দাম্পত্য জীবনে সব ঠিক আছে তো? বিষয়টা ঠিক কী? সম্প্রতি সাক্ষাৎকারে কাজল বলেন, আমার সততার জন্য আমাকে অনেক দাম দিতে হয়। আর এ নিয়ে প্রায় রোজই অজয়ের সঙ্গে অশান্তি হয় আমার। কাজল জানিয়েছেন, তিনি একেবারেই ডিপ্লোম্যাটিক ভাবে কারও সঙ্গে মিশতে পারেন না। এমনকী কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করলেও পরে পার্টিতে  দেখা হলে কাজল হেসে কথা বলেন। আর এতেই নাকি রেগে যান অজয়। বাড়িতে তার সঙ্গে অশান্তি চরমে পৌঁছায়! কাজলের কথায়, আমি কোনও কিছু মনে রাখি না। কেউ মিথ্যে বললেনও তা ভুলে গিয়ে ভাল ব্যবহারের চেষ্টা করি। আর এতেই রেগে যায় অজয়। বলি মহলের প্রশ্ন, কাজল-অজয়ের মধ্যে এই সমস্যাগুলোই কি ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে? যদিও কাজল সে বিষয়ে ওই সাক্ষাৎকারে মুখ খোলোননি। তবে প্রশ্নটা ঘুরছে বলি মহলের অন্দরে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫