Skip to content

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।

তার পরনে কলো প্যান্ট ও হলুদ গেঞ্জি রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫