Skip to content

৬ মাসে ল্যাপটপ চালানো না শিখলে মন্ত্রীদের পদচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক ॥

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ল্যাপটপ চালানো শেখার জন্য মন্ত্রীদের ৬ মাস সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো মন্ত্রী ল্যাপটপ চালানো শিখতে ব্যর্থ হলে, তাকে পদচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কেপি শর্মা অলি ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেসময় তিনি বলেছিলেন, ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রীর দফতর কাগজবিহীন করা হবে।

কাঠমাণ্ডু পোস্টের বরাত দিয়ে ইন্ডিয়া ডটকম জানায়, নেপালের জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী পরিষদের কেউ যদি ল্যাপটপ চালাতে না পারে, তাহলে তাকে পদচ্যুত করা হবে।

অলি বলেন, আমি ইতোমধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছি, আমি ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী দফতরকে কাগজবিহীন করব। বৈঠকের প্রোগ্রাম ও আলোচ্যসূচি ল্যাপটপ ব্যবহার করে ঠিক করা হবে। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ল্যাপটপ চালানো শিখতে সহকারীদের কাছ থেকে সহযোগিতা নেয়ারও পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ৬ মাসের মধ্যে কেউ ল্যাপটপ চালানো শিখতে না পারলে, আমরা তাকে বিদায় জানাব। এ সময় তাকে একটা ল্যাপটপ দেব, যাতে করে সে পরবর্তী মেয়াদের জন্য ল্যাপটপ চালানো শিখতে পারে। তিনি আরও বলেন, আমার সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে নেপালকে তথ্যপ্রযুক্তি বান্ধব দেশে পরিণত করা।

সূত্র: ইন্ডিয়া ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫