Skip to content

শ্রীপুরে বাঁশের খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত

শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলায় বাঁশের খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শ্রীপুর থানার এসআই আব্দুল মালেক বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন (২০) ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। নির্মাণ শ্রমিকের কাজ করতেন মোবারক।

এসআই মালেক বলেন, মোবারকদের বাড়ির পাশে স্থানীয় ছেলেরা ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি মাঠের বাইরে গিয়ে পড়ে।

“মোবারক বল কুড়াতে গিয়ে বিদ্যুতের পার্শ্ব সংযোগে ব্যবহৃত বাঁশের খুঁটিতে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন।”

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসাম্মৎ জয়নাব।

এসআই আবদুল মালেক বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫