স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকা থেকে ১০৩পিস ইয়াবা ট্যাবলেট ও একশত গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রবিবার র্যাব-১ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাতে র্যাব-১ এর আভিযানিক দল ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে জিএমপি টঙ্গী এরশাদনগরের মৃত ইউসুফ আলীর পুত্র মোঃ মোসলেন খান (৫২), মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ সুমন (২৮) কে ১শত ৩পিস ইয়াবা ট্যাবলেট, ১শত গ্রাম গাঁজা, নগদ ২২০টাকা ও ২টি মোবাইল ফোন সহ আটক করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটকৃতরা তাদের অপরাধ স্বীকার করে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।

