Skip to content

টঙ্গীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকা থেকে ১০৩পিস ইয়াবা ট্যাবলেট ও একশত গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

রবিবার র‌্যাব-১ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে জিএমপি টঙ্গী এরশাদনগরের মৃত ইউসুফ আলীর পুত্র মোঃ মোসলেন খান (৫২), মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ সুমন (২৮) কে ১শত ৩পিস ইয়াবা ট্যাবলেট, ১শত গ্রাম গাঁজা, নগদ ২২০টাকা ও ২টি মোবাইল ফোন সহ আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকৃতরা তাদের অপরাধ স্বীকার করে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫