খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস খ্রিঃ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানেএসে শেষ হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মুর্শিদ, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, তথ্য সেবা কমকর্তাশান্তনা রানী রায় প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠনের সমাপ্তি হয়।

