Skip to content

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস খ্রিঃ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানেএসে শেষ হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মুর্শিদ, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, তথ্য সেবা কমকর্তাশান্তনা রানী রায় প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠনের সমাপ্তি হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫