নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

প্রকাশিত: August 3, 2025 | সময়: 9:27 pm

‎‎নওগাঁ প্রতিনিধি
‎‎নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযমকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
‎‎রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত গোলাম আযম নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়া ঝন্টুর পুত্র ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নওগাঁ জেলা সাবেক সাধারণ সম্পাদক।
‎‎নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় এবং পূর্বের অন্য একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
‎‎রবিবার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকায় থেকে তাকে আটক করে। আজ আদালতে প্রেরণ করা হবে।