নওগাঁ প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযমকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম আযম নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়া ঝন্টুর পুত্র ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নওগাঁ জেলা সাবেক সাধারণ সম্পাদক।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় এবং পূর্বের অন্য একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
রবিবার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকায় থেকে তাকে আটক করে। আজ আদালতে প্রেরণ করা হবে।
নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার
আপডেট :August 3, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
