বিনোদন ডেস্ক ॥
ছবির ব্যবসায়িক সাফল্য, সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া খবরের সংখ্যা ও সামর্থ্য, বিজ্ঞাপনী চুক্তি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয়ে থাকে। এবার বেরিয়েছে এপ্রিল মাসের ফল। টাইমস র্যাঙ্কিং সিস্টেমে গত এপ্রিলের বলিউডের সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হলেন শাহরুখ খান এবং শ্রদ্ধা কাপুর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২১ পয়েন্ট পেয়ে তালিকায় প্রথম স্থান দখল করেছেন শাহরুখ। গত মাসে শীর্ষে ছিলেন ফাওয়াদ খান। আর ১৬ পয়েন্ট পেয়ে অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন শ্রদ্ধা। এক নম্বর থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে দুইয়ে নামিয়ে দিয়েছেন তিনি।
ফাওয়াদ ও প্রিয়াঙ্কা দু’জনই মার্চ মাসে দুই নম্বরে ছিলেন। ‘কাপুর অ্যান্ড সানস’ ছবির জন্য তুমুল আলোচিত হয়েছেন ফাওয়াদ। এ ছাড়া নিজের নতুন বলিউড ছবি ‘জয় গঙ্গাজল’, হলিউড ছবি ‘বেওয়াচ’ ও আমারেকিান টেলিভিশন শো ‘কোয়ান্টিকো’ আলোচনায় রেখেছে তাকে।

