Skip to content

শীর্ষে শাহরুখ-শ্রদ্ধা

বিনোদন ডেস্ক ॥

ছবির ব্যবসায়িক সাফল্য, সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া খবরের সংখ্যা ও সামর্থ্য, বিজ্ঞাপনী চুক্তি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয়ে থাকে। এবার বেরিয়েছে এপ্রিল মাসের ফল। টাইমস র‌্যাঙ্কিং সিস্টেমে গত এপ্রিলের বলিউডের সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হলেন শাহরুখ খান এবং শ্রদ্ধা কাপুর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২১ পয়েন্ট পেয়ে তালিকায় প্রথম স্থান দখল করেছেন শাহরুখ। গত মাসে শীর্ষে ছিলেন ফাওয়াদ খান। আর ১৬ পয়েন্ট পেয়ে অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন শ্রদ্ধা। এক নম্বর থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে দুইয়ে নামিয়ে দিয়েছেন তিনি।

ফাওয়াদ ও প্রিয়াঙ্কা দু’জনই মার্চ মাসে দুই নম্বরে ছিলেন। ‘কাপুর অ্যান্ড সানস’ ছবির জন্য তুমুল আলোচিত হয়েছেন ফাওয়াদ। এ ছাড়া নিজের নতুন বলিউড ছবি ‘জয় গঙ্গাজল’, হলিউড ছবি ‘বেওয়াচ’ ও আমারেকিান টেলিভিশন শো ‘কোয়ান্টিকো’ আলোচনায় রেখেছে তাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫