প্রেসবিজ্ঞপ্তি:
২০ নভেম্বর বিকালে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপির টঙ্গী পূর্ব থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টঙ্গী পূর্ব থানাধীন মধ্য আরিচপুর আমজাদ আলী গার্লস স্কুল রোড সংলগ্ন বাসা নং-৯০/৯১ এর অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ শ্রাবণ (১৮), পিতা- মোঃ জহুরুল ইসলাম, মাতা- মোছাঃ সুজাতা বেগম, সাং- হাতীবান্ধা, বড় করিমপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর। ২) মোঃ শাহিন (১৮), পিতা- মোঃ আব্দুল মালেক, মাতা- মোসাঃ আফিয়া বেগম, সাং- জয়কালী পাড়া, থানা-অজ্ঞাত, জেলা- কুমিল্লা গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ৪৮২ বোতল ফেন্সিডিল ও ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

