Skip to content

টঙ্গীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১

প্রেসবিজ্ঞপ্তি:
২০ নভেম্বর বিকালে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপির টঙ্গী পূর্ব থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টঙ্গী পূর্ব থানাধীন মধ্য আরিচপুর আমজাদ আলী গার্লস স্কুল রোড সংলগ্ন বাসা নং-৯০/৯১ এর অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ শ্রাবণ (১৮), পিতা- মোঃ জহুরুল ইসলাম, মাতা- মোছাঃ সুজাতা বেগম, সাং- হাতীবান্ধা, বড় করিমপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর। ২) মোঃ শাহিন (১৮), পিতা- মোঃ আব্দুল মালেক, মাতা- মোসাঃ আফিয়া বেগম, সাং- জয়কালী পাড়া, থানা-অজ্ঞাত, জেলা- কুমিল্লা গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ৪৮২ বোতল ফেন্সিডিল ও ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫