Skip to content

প্রেম প্রত্যাখ্যান করায় মারধরের শিকার হলেন এক তরুণী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রেম প্রত্যাখ্যান করায় প্রকাশ্যে মারধরের শিকার হলেন এক তরুণী। সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে মিন্টো পার্ক এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়। বেলুড়ের বাসিন্দা এই তরুণী কাজ করেন একটি বেসরকারি সংস্থায়।

সেখানেই তিন বছর আগে আলাপ হয় সংস্থার আরেক কর্মী রাজ কার্লোর সঙ্গে। কিন্তু বন্ধুত্ব হওয়ার পর থেকেই রাজ তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে বলে অভিযোগ ওই তরুণীর। এরপরই ওই তরুণীকে প্রেম নিবেদন করেন রাজ কার্লো। কিন্তু নিবেদন প্রত্যাখ্যান করায় রাজ তাকে ক্রমাগত হুমকি দিতেন বলে অভিযোগ।

সোমবার প্রকাশ্য রাস্তায় ফেলে তরুণীকে বেধড়ক মারধর করেন রাজ। আহত তরুণীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। এরপরই রাজ কার্লোর বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫