জেলা প্রতিনিধি, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ৫’শ শিক্ষার্থীর নামে কোতোয়ালী মডেল থানার মঙ্গলবার একটি মামলা দায়ের করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে মামলাটি করেছেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, সোমবার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইট-পাটকেলের আঘাতে উপ-পরিদর্শক ফজলুল হক, সহকারী উপ-পরিদর্শক সাইদুর রহমানসহ ৫ পুলিশ আহত হয়। এই ঘটনায় মঙ্গলবার সকালে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ৫’শ শিক্ষার্থীর বিরুদ্ধে বাংলাদেশ দন্ড বিধি ১৪৭/১৪৮/১৮৬/ ৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/৩৪ ধারায় একটি মামলা করেছেন। মামলা নং-৫৭(১০)১৩।
ডিপ্লোমা ইঞ্জিনিরিয়ারদের উপ-সহকারী প্রকৌশলীর পদ থেকে সুপারভাইজার পদে নামিয়ে আনার সরকারী প্রজ্ঞাপন প্রত্যাহার ও বেতনÑভাতা বৃদ্ধিসহ ২দফা দাবীতে সোমবার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ, রাস্তায় অগ্নিসংযোগ, যানবাহন ভাংচুর করার সময় পুলিশ বাধাঁ দিলে শিক্ষার্থীদের সাথে পাল্টা ধাওয়ায় পুলিশসহ অন্তত ২০জন আহত হন।
