Skip to content

ভারত-বাংলাদেশ বিশেষ পাসপোর্ট বাতিল

কলকাতা প্রতিনিধি ॥ বাংলাদেশের জন্য ভারত যে বিশেষ পাসপোর্ট চালু করেছিল তা অবশেষে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ই নভেম্বরের পরে আর ভারত-বাংলাদেশ বিশেষ পাসপোর্ট দেয়া হবে না। বর্তমানে যেগুলো চালু রয়েছে সেগুলোর মেয়াদ ফুরোলেই বাতিল হয়ে যাবে। ততদিন পর্যন্ত অবশ্য সেগুলোর মাধ্যমেই বাংলাদেশে যাতায়াত করা যাবে। পররাষ্ট্র মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, গত ২৮শে জানুয়ারি দুই দেশের মধ্যে ভ্রমণ সংক্রান্ত যে চুক্তি হয়েছে তাতেই এই বিশেষ পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত হয়েছিল। এতদিনে সেই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ১৯৭২ সাল থেকে এই বিশেষ পাসপোর্ট দেয়ার জন্য উত্তর-পূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গ সরকারকে এই বিশেষ পাসপোর্ট দেয়ার অধিকার দেয়া হয়েছিল। এই পাসপোর্টের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশেই ভ্রমণ করা যায়। দীর্ঘ ৪২ বছর পর এই পাসপোর্ট বাতিল করার ঘোষণার কথা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে জানিয়ে দেয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫