বিনোদন ডেস্ক ॥ এ বছর সবচেয়ে বাজে পোশাক পরা সেলিব্রেটি নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস। সম্প্রতি টাইম সাময়িকীর করা এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এ বছর সেপ্টেম্বর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মাইলি মঞ্চে আসেন বিকিনি পরে। এই পোশাকটি পরার জন্য ভক্তদের সমালোচনার মুখেও পড়তে হয় মাইলিকে। তার এই পোশাকটিকেই বছরের সেরা বাজে পোশাক হিসেবে অভিহিত করা হয়েছে।
বাজে পোশাক পরা সেলিব্রেটির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টিভি তারকা কিম কার্দেশিয়ান। বছরের শুরুর দিকে অস্কার অনুষ্ঠানে ফ্যাকাশে গোলাপী রঙের পোশাক পরেন অ্যানা হ্যাথওয়ে। সেরা বাজে পোশাকের তালিকায় এই পোশাকটিকে তৃতীয় স্থানে রাখা হয়েছে।
এ বছরের সেরা বাজে পোশাক পরা সেলিব্রেটির তালিকায় সেরা দশে আরো জায়গা করে নিয়েছেন জেড লালা, জাস্টিন বিবার, ফ্লোরেন্স ওয়েচ, জোসিয়া ম্যামেট, জুলিয়ান হাফ, কেশা ও রিতা ওরা।
