Skip to content

তাজরীনের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাজরীন ফ্যাশনস-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সকাল সাড়ে ১০টায় চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪শে নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর ১ মাস পর এ চার্জশিট দাখিল করা হলো। এ ঘটনায় ১১১ জন জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন ১০৪ জন শ্রমিক। গার্মেন্টসটিতে এক হাজার একশ’ ৬৩ জন শ্রমিক কাজ করতেন। কিন্তু দুর্ঘটনার সময় ৯৮৪ জন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫