Skip to content

ভালবাসার মানুষ খুঁজতে পেঁয়াজ!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভালোবাসার মানুষের খোঁজ পেতে আপনাকে অপেক্ষা করতে হবে হয়তো আজীবন। কখনো আবার সঠিক ব্যক্তিকে খুঁজতে হতে হয় গলদঘর্ম।

কিন্তু জার্মানির তরুণীরা তাঁদের ভালোবাসার মানুষকে খুঁজে পেতে নির্ভর করেন প্রকৃতির ওপর। ভালোবাসার মানুষটিকে খুঁজে পেতে তারা ব্যবহার করে এক বিচিত্র পদ্ধতি!

পেয়াজ পদ্ধতিতে তারা তাঁদের প্রেমিক নির্বাচন করে! শুনতে আজব লাগলেও তারা এমনটিই করে আসছে বছরের পর বছর ধরে!

তাহলে দেখা যাক কি সেই প্রেমিক খোঁজার পেয়াজ পদ্ধতি? আর তা কতোটাই বা কার্যকর?

তরুণীরা ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসে একটি পাত্রে কিছু পেয়াজ লাগান। এবং পেয়াজের ক্রমানুসারে তাঁদের পছন্দের কিছু পুরুষের নাম লেখা থাকে।

তাঁদের বিশ্বাস, যে পেয়াজটির সবচেয়ে আগে চাড়া গজাবে সেই পেয়াজটিই ভাগ্যবান! মানে ওই পেয়াজটি দিয়ে যে পুরুষটিকে বোঝানো হচ্ছে তাকেই ভালবাসবেন তরুণীটি!

এমন কোন সমস্যার সম্মুখিন হলে একবার পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন। পেলেও পেয়ে যেতে পারেন পছন্দের মানুষটিকে। সূত্রঃ ইন্টারনেট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫