বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার গুম-খুনের মাধ্যমে দেশকে ভয়ার্ত ত্রাসের রাজত্বে পরিণত করেছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। কৃষক দলের সাবেক সভাপতি মাহবুবুল আলমের স্মরণে ওই শোক সভার আয়োজন করে কৃষক দল।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রশাসনসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অকার্যকর বানিয়ে রেখেছে। মিরপুরের কালশীতে বিহারিদের আগুন দিয়ে হত্যা এবং নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। এসবের জন্য বর্তমান ‘অবৈধ’ সরকার দায়ী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
মাহবুবুল আলমের মৃত্যুতে শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামানের সভাপতিত্বে বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
ক্ষমতায় টিকে থাকতে ত্রাসের রাজত্ব: ফখরুল
আপডেট :June 18, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
