Skip to content

অবৈধ সংসদের কোন বিল জনগণ মানবে না

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বর্তমান সরকার অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করেছে। বর্তমান সরকার ও সংসদকে অবৈধ দাবি করে এই সংসদের কোন বিল জনগন মানবে না । জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে সবাই সরকারকে বিদায় করবে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিচারপতিদের অভিসংশন আইন সংশোধন বিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশে ২০ দলীয় জোটের নেতারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে একের পর এক আইন পরিবর্তন করে যাচ্ছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেই সংসদে অভিসংশন বিল উত্থাপন করা হয়েছে। কিন্তু বাংলাদেশে মানুষ অবৈধ সরকারের এই বিল কখনো মেনে নিবেনা।
বক্তারা আরও বলেন, অতীতে ১৯৭৫-এ আ’লীগ ক্ষমতায় এসে বাকশাল কায়েম করে মানুষের কণ্ঠ রোধ করেছিল। কিন্তু সেদিন তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমানেও তাদের পরিণাম শুভ হবেনা।
সমাবেশ উপলক্ষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছে ২০ দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। এখন ২০ দলের নেতারা বক্তব্য দিচ্ছেন।
সমাবেশে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী সোহেলসহ ২০ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে সমাবেশস্থলে অবস্থান নিয়ে মিছিল স্লোগান দিচ্ছে বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির ও জামায়াতের নেতাকর্মীরা। ইতোমধ্যেই সমাবেশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশকে ঘিরে আইনশৃংখলা বাহিনী ও পুলিশ মোতায়েন থাকলেও তারা নেতাকর্মীদের কোন রকম বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেনা।
এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে অভিসংশন বিলের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫