Skip to content

শাহ আমানতে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকা মূল্যের ১৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এগুলোর ওজন এক কেজি সাতশ’ গ্রাম।

বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুই জন যাত্রীর জুতা থেকে উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে। তারা হলেন কুমিল্লার মোহাম্মদ সবুজ এবং চট্টগ্রামের রাউজান উপজেলার গোলাম মোর্শেদ।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার ওথেলো চৌধুরী এ ব্যাপারে বলেন, রাত এগারোটার দিকে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০২৪ এর ওই দুই যাত্রীর জুতার শুকতলা থেকে উদ্ধার করা হয় সোনার বারগুলো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫