Skip to content

নিরাপত্তার চাদরে হাইকোর্ট প্রাঙ্গণ

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বঙ্গবাজার মোড় থেকে মৎস্য ভবন, দোয়েল চত্বর, শাহবাগসহ হাইকোর্ট এলাকা।

বুধবার সকাল থেকেই এ সকল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্থান করছেন। প্রতিটি মোড়ে রাখা হয়েছে রায়টকার, জলকামান ও সাজোয়াজান।

প্রত্যেকটি মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তার স্বার্থে গাড়িতে না চড়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

হাইকোর্টের প্রতিটি গেটের সামনে পুলিশ ও র‌্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

রমনা জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল বাতেন বলেন, এসব রায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অন্য সময় যেভাবে পুলিশ মোতায়েন রাখা হয়েছিলো ঠিক এবারও তাই করা হয়েছে। তবে কয় প্লাটুন পুলিশ মোতয়েন রয়েছে সেটা বলা যাচ্ছে না।

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায় দেওয়া হবে বুধবার সকালে। যুদ্ধাপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ঘোষিত রায়ের বিরুদ্ধে করা আপিল মামলার রায় দেওয়া হবে।

প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেবেন। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এ আপিল মামলাটির রায় ঘোষণা বুধবারের কার্যতালিকার এক নম্বরে রেখেছেন আপিল বিভাগ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫