Skip to content

সাঈদীর মুক্তির দাবি জামায়াতের

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

গত মঙ্গলবার সন্ধ্যায় মো. ইব্রাহিম সাক্ষরিত সংবাদ মাধ্যমে কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
সাঈদীকে ‘বিশ্ববরেণ্য মুফাস্সিরে কুরআন’ আখ্যা দিয়ে বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, সরকার অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রেখেছে।
তিনি বলেন, সাঈদী প্রায় অর্ধ শতাব্দীকাল বাংলাদেশসহ বিশ্বের অগণিত মানুষের নিকট কুরআনের তাফসির পেশ করে আসছেন। তার কণ্ঠে কুরআনের আহ্বান শুনে অসংখ্য মানুষ ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়েছেন।
সাঈদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার অভিযোগ করে মকবুল আহমাদ বলেন, ‘মিথ্যা, বায়বীয়, কাল্পনিক অভিযোগ ও মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে সাজা দিয়েছে।’
সাঈদী যেন সরকারের জুলুমের শিকার না হন সেজন্য বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের এবং মুসলিম বিশ্বের জনগণের কাছে দোয়া চান মকবুল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫