Skip to content

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলো- আবু ইউসুফ (৮) ও মো. মনির হোসেন (৯)।

নিহত আবু ইউসুফ সিরাজগঞ্জের বেলকুচি থানার সোলাকুড়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং মো. মনির টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুকি গ্রামের আব্দুল হালিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর একটার দিকে শিশু আবু ইউসুফ ও তার ভাই আকাশ এবং অপর শিশু মনির তাদের বাড়ির পাশে জনৈক খলিল মিয়ার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে আবু ইউসুফ পানিতে তলিয়ে যায়। এ সময় অপর শিশু মনির তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরে ডুবে যায়। রাস্তায় চলাচলকারী লোকজন এ দৃশ্য দেখে শিশু দুটিকে উদ্ধার করে। এ সময় আবু ইউসুফ ঘটনাস্থলেই মারা যায় এবং হাসপাতালে নেয়ার পথে মনির মারা যায়। খবর পেয়ে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত শিশু দুজনই কোনাবাড়ি এলাকার দেওলিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। তারা স্বপরিবারে ওই এলাকার নূরু মিয়া ও দুলাল মিয়ার বাসায় ভাড়া থাকে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫