Skip to content

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ॥ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকাপ্টারে করে টুঙ্গিপাড়া এসে পৌঁছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ২৫মিনিটে তিনি বঙ্গবন্ধু সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তার নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ, টুঙ্গিপাড়া ৫ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনে ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলার রাজাপুর খেয়াঘাট-জহুরেরকান্দি সড়কে ৩৯ মিটার গার্ডার ব্রিজ, পূর্ব লাটেঙ্গা-ভাঙ্গারহাট সড়কে ১৭মিটার আরসিসি গার্ডার ব্রিজ, বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ-ভাই ভাই সড়কে ৩০.০৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ এবং টুঙ্গিপাড়া উপজেলা সোনালী ব্যাংকের নিজস্ব ভবন উদ্বোধন করেন।

এ সময় নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, লে. কর্নেল ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, যুগ্ম সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ জয়ধর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার, কোটালীপাড়া পৌরসভার মেয়র এএইচএম অহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ও আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। টুঙ্গিপাড়ায় ঢোকার প্রতিটি প্রবেশ দ্বারে তল্লাশি চালানো হয়।

বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকা উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫