Skip to content

ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

ভর্তি পরীক্ষায় পাসের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এবারের পরীক্ষায় ৭৮ হাজার ২৯৩ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ হাজার ৮৪০ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল জানতে আবেদনকারীকে যে কোনো মোবাইল অপারেটর থেকে DU KA Roll no. টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস’র মাধ্যমে ফলাফল জানা যাবে।

গত ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫