Skip to content

আল্লাহর শাস্তি থেকে কেউ রেহাই পাবে না : শফী

স্টাফ রিপোর্টার ॥ হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শাহ শফী বলেছেন, মুসলমানদের ইমান-আকিদা হেফাজতের আন্দোলনে আলেম সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। নবীর উম্মতদের প্রতি এটা মহান আল্লাহর অর্পিত দায়িত।

বৃহস্পতিবার বিকেলে সউদী আরবের মদিনা নগরী একটি হোটেলের কনফারেন্স হলে প্রবাসী বাংলাদেশি ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আল্লামা শফী বলেন, কে কী বললো, ইসলামের দুশমনরা কখন কোন উপায়ে হামলা করলো সে সবের দিকে তাকিয়ে দায়িত্ব পালনের কোনো অবকাশ নেই।
তিনি বলেন, যারা শহীদদের রক্ত সম্পর্কে ঠাট্টা-বিদ্রুপ করে তারা আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। রক্তের প্রতিশোধ আল্লাহ তা’য়ালা অবশ্যই নেবেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ পবিত্র মদীনা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী এতে সভাপতিত্ব করেন।
ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশর নায়েবে আমির মাওলানা হাফেজ তাজুল ইসলাম, আল্লামা আহমদ শফীর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর মাওলানা নাজমুল হাসান, মদীনা শাখার সহসভাপতি মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা সুফিয়ান আনিস মাদানী প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫