Skip to content

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ নগরীর বন্দর থানার দক্ষিণ হালিশহর এলাকার পেশার অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

সাততলা ভবনের ৫ ও ৬ তালায় আগুন লাগে। মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ইপিজেড, আগ্রাবাদ ও বন্দর থানা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৭টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সকাল সাড়ে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম ফায়ার সাভিসের সহকারী উপ-পরিচালক জসীম উদ্দিন জানান, ফায়ার সার্ভিস
কর্মিরা আগুন নেভানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি আগুন লাগার কারণ জানাতে পারেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫