Skip to content

শারদীয় দুর্গোৎসব ॥ অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে মহা সপ্তমী শুরু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে মহা সপ্তমী। বুধবার সকাল ৮টা ৫৮ মিনিটে শুরু হয় সপ্তমী। শুরুতেই দেবীর নবপত্রিকা প্রবেশ।

রাম কৃঞ্চ মঠ ও রামকৃঞ্চ মিশনের পরিচালক স্বামী ধ্রুবেশুন্দ বাংলানিউজকে বলেন, ঈশ্বর সব কিছুর মাঝে রয়েছেন। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে শুদ্ধ করে মাকে পূজা করা হবে।

এরপর কল্পনার মধ্য দিয়ে মাকে (দেবী) মনের আসনে বসানো হয়। বিধান অনুসারে অনুষ্ঠিত হবে বিহিত পূজা।

মহাসপ্তমী দিনে দুপুরে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করবে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি প্রতিযোগিতা।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পরিষদ সভাপতি কাজল দেবনাথ বাংলানিউজকে বলেন, সকল কুচক্রী এবং অশুভ শক্তি বিণাশ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারি এটাই আমাদের প্রার্থনা।

সোমবার সায়াংকালে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে সায়াংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠী।

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে কুমারী পূজা। শুক্রবার দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গোৎসব।

এদিকে মঙ্গলবার সারাদিন রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে নানা সাজ সজ্জায় সাজানো হয়েছে পূজা মণ্ডপগুলো। রাজধানীতে ২২৮টি ও সারদেশে ২৮ হাজার ৪৫৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫